Ortho Songbad আর্কাইভ

স্ট্যান্ডার্ড ব্যাংকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

স্ট্যান্ডার্ড ব্যাংকের আর্থিক প্রতিবেদন প্রকাশ
শেয়ারবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের এ প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি কনসুলেটেড আয় (ইপিএস) হয়েছে ০৫ পয়সা। গত বছরও এর পরিমাণ ছিল ০৫ পয়সা।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২১-সেপ্টেম্বর’২১) ব্যাংকটির ইপিএস হয়েছে ২৮ পয়সা। গত বছরের একই সময়ে তা ১১ পয়সা ছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৬ টাকা ২৯ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার