Ortho Songbad আর্কাইভ

দরবৃদ্ধির শীর্ষে হামিদ ফেব্রিক্স

দরবৃদ্ধির শীর্ষে হামিদ ফেব্রিক্স
সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ২২৩টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে হামিদ ফেব্রিক্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আগের কার্যদিবস হামিদ ফেব্রিক্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৮ টাকা ৩০ পয়সায়। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩০ টাকা ৬০ পয়সায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ারদর ১২ টাকা ৩০ পয়সা বা ৬৭ দশমিক ২১ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে হামিদ ফেব্রিক্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো হলো- মালেক স্পিনিং, আর্গন ডেনিমস, তশরিফা, এইচআর টেক্সটাইল, সায়হাম কটন, এস্কয়ার নিট কম্পোজিট, সায়হাম টেক্সটাইল, এএফসি এগ্রো এবং সিমটেক্স।

মুল সাইট থেকে

পুজিবাজার