এসএসসিতে ঝরে পড়লো পৌনে তিন লাখ শিক্ষার্থী

এসএসসিতে ঝরে পড়লো পৌনে তিন লাখ শিক্ষার্থী
আগামী ১৪ নভেম্বর শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা।

এবারের পরীক্ষায় মোট ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন শিক্ষার্থীর অংশ নেওয়ার কথা রয়েছে। এর মধ্যে নিয়মিত হিসেবে অংশ নিচ্ছেন ১৬ লাখ লাখ ৭০ হাজার ৩৮০ জন। অনিয়মিত হিসেবে অংশ নিচ্ছেন ৫ লাখ ৫৬ হাজার ৭৩৩ জন।

তবে, পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নিয়মিত শিক্ষার্থী হিসেবে নবম শ্রেণিতে নিবন্ধন করেছিলেন ১৯ লাখ ৪৮ হাজার ৫৬ জন। বাকি দুই লাখ ৭৭ হাজার ৬৭৬ জন বিভিন্ন কারণে পরীক্ষা দিচ্ছেন না। অর্থাৎ নিবন্ধন করা শিক্ষার্থীর প্রায় ১৬ শতাংশই ঝরে পড়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের হিসেব বলছে, চলতি বছর ৩ হাজার ৬৭৯টি কেন্দ্রে মোট ২৯ হাজার ৩৫টি স্কুল, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানের ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন। ৯টি সাধারণ বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেবেন ১৭ হাজার ৬৭৬টি স্কুলের ১৮ লাখ ৯৯৮ জন শিক্ষার্থী। আর ৯ হাজার ১১০টি মাদরাসার ৩ লাখ ১ হাজার ৮৮৭ জন পরীক্ষার্থী ৭১০ টি কেন্দ্রে দাখিল পরীক্ষায় অংশ নেবেন। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় অংশ নেবেন ২ হাজার ৩৪৯টি কারিগরি প্রতিষ্ঠানের ১ লাখ ২৪ হাজারর ২২৮ জন শিক্ষার্থী।

গত বছর ৩ হাজার ৫১২ টি কেন্দ্রে মোট ২৮ হাজার ৮৮৪ টি স্কুল, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানের ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছিলেন। সে হিসেবে গতবছরের থেকে চলতি বছর এসএসসি পরীক্ষার্থী বেড়েছে ১ লাখ ৭৯ হাজার ৩৩৪ জন। আর পরীক্ষা কেন্দ্র বেড়েছে ১৬৭টি। প্রতিষ্ঠান বেড়েছে ১৫১টি।

আগামী ১৪ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত এসএসসির লিখিত পরীক্ষা এবং ২১ নভেম্বর পর্যন্ত দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৮ নভেম্বরের মধ্যে শেষ হবে এসএসসি ও দাখিলের ব্যবহারিক পরীক্ষা। পরীক্ষা শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে এসএসসি ও সমমানের ফল প্রকাশ করা হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি