বাটা সু’র আর্থিক প্রতিবেদন প্রকাশ

বাটা সু’র আর্থিক প্রতিবেদন প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাটা সু (বাংলাদেশ) লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে এসে আবারও ধাক্কা খেয়েছে কোম্পানিটি। বছরের প্রথম প্রান্তিকে লোকসানের পর দ্বিতীয় প্রান্তিকে মুনাফায় ফিরেছিল বহুজাতিক এই কোম্পানি। কিন্তু তৃতীয় প্রান্তিকে ফের লোকসানের কবলে পড়েছে এটি।

হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮ টাকা ৩৬ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৩৭ টাকা ৫৫ পয়সা লোকসান হয়েছিল।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২১-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১০ টাকা ৮০ পয়সা। ২ টাকা ৫০ পয়সা। গত বছরের একই সময়ে তা ৮৯ টাকা ২৩ পয়সা ছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৫৪ টাকা ৬৪ পয়সা ছিল।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন