সংসদের ১৫তম অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল

সংসদের ১৫তম অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল
একাদশ জাতীয় সংসদের ১৫তম অধিবেশন রোববার (১৪ নভেম্বর) বিকাল ৪টায় শুরু হবে।

গত ২৭ অক্টোবর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।

সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, ৬০ দিনের সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণে এ অধিবেশন আহ্বান করা হয়েছে। এ অধিবেশন রোববার শুরু হয়ে মাঝে মুলতবি দিয়ে ২৫ অথবা ২৬ নভেম্বর পর্যন্ত চলতে পারে।

এ অধিবেশনে সাংবাদিকদের সরাসরি সংসদ ভবনে গিয়ে খবর সংগ্রহের অনুমোদন নেই। সংসদ বাংলাদেশ টেলিভিশনের সরাসরি সম্প্রচার থেকে মিডিয়া কর্মীদের অধিবেশন কাভার করতে হবে। গত প্রায় দু’বছর এ ব্যবস্থাপনায় গণমাধ্যমকর্মীরা অধিবেশন কাভার করছেন।

সংসদ সচিবালয় আরও জানায়, এবারও করোনাকালীন সব ধরনের সুরক্ষা বলয়ের মধ্যেই অধিবেশন অনুষ্ঠিত হবে।

গত ১৬ সেপ্টেম্বর জাতীয় সংসদের চর্তুদশ অধিবেশন শেষ হয়। ১ সেপ্টেম্বর শুরু হওয়া অধিবেশন মোট সাত কার্যদিবস চলে। ওই অধিবেশনে ৯টি বিল পাস হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা