সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৩ খাতে

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৩ খাতে
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৩ খাতে। অন্যদিকে দর কমেছে মাত্র ৭ খাতে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে আইটি খাতে। এই খাতে ৬ দশমিক ২ শতাংশ দর বেড়েছে। বিবিধ খাতে ৪ দশমিক ৯ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আর সিরামিকস খাতে ২ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে সেবা-আবাসন খাতে ১.৯ শতাংশ, ভ্রমন-অবকাশ খাতে ১.৯ শতাংশ, ফার্মা খাতে ১.৭ শতাংশ, প্রকৌশল খাতে ১.৫ শতাংশ, ব্যাংক খাতে ১.৪ শতাংশ, সিমেন্ট খাতে ১.৩ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ১.২ শতাংশ, জীবন বিমা খাতে দশমিক ৮ শতাংশ, খাদ্য খাতে দশমিক ৩ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে দশমিক ২ শতাংশ দর বেড়েছে।

অন্যদিকে দর কমেছে ৭ খাতে। খাতগুলো হচ্ছে- কাগজ, সাধারণ বিমা, ট্যানারি, বস্ত্র, পাট ও আর্থিক খাত।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন