সাকিব মুশফিক ছাড়াই টি-২০ স্কোয়াড ঘোষণা

সাকিব মুশফিক ছাড়াই টি-২০ স্কোয়াড ঘোষণা
বিশ্বকাপে তুমুল ব্যর্থতার পর দলের মধ্যে একাধিক পরিবর্তন আসবে, এটা ছিল জানা কথা। বিশেষ করে তরুণদের প্রাধান্য দিয়ে টি-টোয়েন্টি স্কোয়াড গঠন করা হবে, তা ছিল অনুমেয়।

অবশেষে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয় দলের নির্বাচকরা।

এই দলে ঠাঁই পেয়েছে চারটি নতুন মুখ। সাইফ হাসান, ইয়াসির আলি রাব্বি, শহিদুল ইসলাম এবং আকবর হোসেন। সাইফ হাসান এর আগে ওয়ানডে এবং টেস্ট দলে থাকলেও টি-টোয়েন্টিতে এবারই প্রথম।

ইয়াসির আলি রাব্বি বেশ কয়েকবার জাতীয় দলে ডাক পেয়েছিলেন। কিন্তু অভিষেক হয়তি এখনও তার কোনো ফরম্যাটেই। শহিদুল ইসলাম এবং আকবর হোসেন একেবারেই নতুন। বিশ্বকাপে যারপরনাই ব্যর্থতার কারণে স্কোয়াড থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ মুশফিকুর রহীম, লিটন দাস এবং সৌম্য সরকার।

পাকিস্তানের বিপক্ষে বাংলদেশের টি-টোয়েন্টি স্কোয়াড

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাইফ হাসান, নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি, আমিনুল ইসলাম বিপ্লব, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, শামীম হোসেন পাটোয়ারী, নাসুম আহমেদ, ইয়াসির আলি রাব্বি, শহিদুল ইসলাম এবং আকবর হোসেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো