সাত কলেজে ভর্তি পরীক্ষায় পাসের হার ৬৭ শতাংশ

সাত কলেজে ভর্তি পরীক্ষায় পাসের হার ৬৭ শতাংশ
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ৬৭ ভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

বুধবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন।

পরীক্ষায় অংশ নেওয়া ২১ হাজার ১৩২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৪ হাজার ৩৮২ জন। সে হিসাবে পাসের হার ৬৭ দশমিক ৯০। এই ইউনিটে আসন সংখ্যা ১১ হাজার ৯০৫টি।

এসময় গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের অন্তর্ভুক্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজগুলোর ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় অংশ নেওয়া ৫ হাজার ৫৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৪৯৫ জন। সে হিসাবে পাসের হার ৮১ দশমিক ০৬ শতাংশ। এই ইউনিটে আসন সংখ্যা ২ হাজার ৬৫৫টি।

সাত কলেজের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন মো. নাজমুল আলম নামে এক পরীক্ষার্থী। তিনি রাজধানীর দারুন নাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসার আলিমের ছাত্র ছিলেন।

গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন ফাতেমা তাসনিম রাইসা নামে এক পরীক্ষার্থী। তিনি রাজধানীর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের উচ্চমাধ্যমিকের ছাত্রী ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি