ইউনিয়ন ইন্সুরেন্সে আইপিও আবেদনের তারিখ ঘোষণা

ইউনিয়ন ইন্সুরেন্সে আইপিও আবেদনের তারিখ ঘোষণা
প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) আবেদন জমা নেওয়ার সময়সূচি জানিয়েছে ইউনিয়ন ইন্সুরেন্সের। আগামী ১৫ ডিসেম্বর কোম্পানির আইপিওর আবেদন ও টাকা জমা নেওয়া শুরু হবে। এটি চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, বিমা কোম্পানিটি অভিহিত মূল্যে অর্থাৎ প্রতিটি শেয়ার ১০ টাকা মূল্যে ১ কোটি ৯৩ লাখ ৬০ হাজার ৯০৪টি শেয়ার ইস্যুর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৯ কোটি ৩৬ লাখ ৯ হাজার ৪০ টাকা উত্তলন করবে।

সংগৃহীত অর্থ দিয়ে কোম্পানিটি ফিক্সড ডিপোজিট, পুঁজিবাজারে বিনিয়োগ, ফ্লোর স্পেস ক্রয় এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে। গত ২৩ জুন, ২০২১ তারিখে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিস এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটিকে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন দেয়।

কোম্পানিটি ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর অনুযায়ী নিরিক্ষিত আর্থিক বিবরনী ছাড়া শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ১৬.০২ টাকা (সম্পদ পনঃমূল্যায়ন সহ) এবং শেয়ার প্রতি মুনাফা হয়েছে (ইপিএস) ৯৩ পয়সা। আইপিওতে কোম্পানিটি ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে সোনার বাংলা ক্যপিটাল ম্যানেজমেন্ট।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন