সূচকের উত্থানের দিন কমেছে লেনদেন

সূচকের উত্থানের দিন কমেছে লেনদেন
সুদিনের আভাস দিয়ে সপ্তাহ পার করেছে দেশের শেয়ারবাজার। সপ্তাহের শেষ কর্মদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে টাকার অংকে লেনদেন কমেছে আগের দিনের তুলনায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার যেসব কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে সেগুলোর বেশিরভাগেরই দর কমেছে।

আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসই এক্স’ আগের দিনের তুলনায় ৩১ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৭ হাজার ৯১ পয়েন্টে।

বাছাই করা কোম্পানিগুলো নিয়ে গঠিত ‘ডিএসই ৩০’ আজ ১১ পয়েন্ট বেড়েছে। তবে শরীয়াহভিত্তিক কোম্পানিগুলো নিয়ে গঠিত ‘ডিএসই এস’ সূচক এদিন ৩ পয়েন্ট হারিয়েছে।

সূচকের উত্থানের দিন লেনদেন কমেছে শেয়ারবাজারে। বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ৪৬১ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন (বুধবার) লেনদেন হয়েছিল ১ হাজার ৫০৭ কোটি টাকার।

আজ ডিএসইতে ৩৪১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব কোম্পানির মধ্যে ১৫৯ টির দর কমেছে। বেড়েছে ১৫২টির। বাকি ৩০টি কোম্পানির শেয়ারদর আজ অপরিবর্তিত ছিল।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন