দৌড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলছেন শোয়েব আখতার

দৌড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলছেন শোয়েব আখতার
শেষবার ২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন শোয়েব আখতার। ক্রিকেট বিতর্ক ও ইনজুরির কারণে আগেভাগেই সাবেক হতে হয়েছে পাকিস্তানের এই পেসারকে। ক্ষিপ্র দৌড়ে একসময় গতির ঝড় তোলা শোয়েব জানালেন, আর দৌড়াতে পারবেন না।

৪৬ বছর বয়সী রাওয়ালপিন্ডি এক্সপ্রেস দৌড় শেষ করে জিরিয়ে নেওয়ার একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে ভক্তদের এই দুঃসংবাদ দিয়েছেন। পুরো হাঁটু প্রতিস্থাপন করতে হবে তাকে। শোয়েব বলেছেন, এজন্য শিগগিরই অস্ট্রেলিয়ার মেলবোর্নে যাচ্ছেন তিনি।

তিনি লিখেছেন, ‘আমার দৌড়ানোর দিনগুলো শেষ। খুব শিগগিরই অস্ট্রেলিয়ার মেলবোর্নে যাচ্ছি পুরো হাঁটু প্রতিস্থাপন করাতে।’

ইতিহাসের সবচেয়ে দ্রুত গতির বল করার রেকর্ড শোয়েবের দখলে। ১৬১ দশমিক ৩ কিলোমিটার গতির রেকর্ডটি ভাঙতে পারেননি কেউ। লিজেন্ডারি এই বোলারকে তাই হাঁটুর ওপর ধকল গেছে অনেক। সেটারই প্রভাব পড়তে যাচ্ছে ক্রিকেট থেকে দীর্ঘদিন দূরে থাকার পরও।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো