গুগলের নতুন টিভি রিমোট ব্যবহারের নিয়ম

গুগলের নতুন টিভি রিমোট ব্যবহারের নিয়ম
বর্তমানে স্মার্ট টিভি চালাতে এক্সট্রা রিমোট কেনার প্রয়োজন পড়ে না। গুগলের টিভি রিমোট দিয়েই কাজ চালানো যায় সহজেই। তবে এবার আরও সুবিধাসম্পন্ন টিভি রিমোট নিয়ে এলো গুগল হোম অ্যাপ।

রিমোট হারিয়ে গেলে ভার্চুয়াল কন্ট্রোল প্যানেলের মাধ্যমেই রিমোটের কাজ করা যাবে। তবে প্রথমেই আপনার ফোনে টিভি অ্যাপ থেকে এটি অ্যাক্সেস করে নিতে হবে। এক্ষেত্রে নানান ঝামেলা পোহাতে হতো অনেকের। সেই ঝামেলা থেকে মুক্তি দিতে এবার গুগল হোম নতুন আপডেট নিয়ে এসেছে। ফলে অন্য কোনো অ্যাপ ছাড়াই আপনার Chromecast বা Nvidia Shield নিয়ন্ত্রণ করতে পারবেন।

যেভাবে আপনার ফোনে টিভি অ্যাপ অ্যাক্সেস করবেন জেনে নিন-

> প্রথমে গুগল হোম অ্যাপে যান এবং ‘any device running Android TV’ অপশনটি নির্বাচন করুন।

> ডিসপ্লের নিচে একটি ভার্চুয়াল রিমোট খোলার অপশন দেখতে পাবেন।

> আপনার ডিভাইসের অ্যাপে ভার্চুয়াল রিমোট অপশনটি ওপেন করলে আপনার টিভিতে একটি পিন নাম্বার দেখাবে। সেই পিন বা কোড ডিভাইসে প্রবেশ করলেই আপনার স্মার্টফোনের মধ্যেমে অ্যান্ড্রয়েড টিভিটি কন্ট্রোল করতে পারবেন।

তবে এটি গুগল টিভি অ্যাপে থাকা রিমোটের মতো শক্তিশালী নয়। এতে একটি বড় টার্চপ্যাড হোম, অ্যাসিস্টেন্ট শর্টকার্টস অপশন রয়েছে। উপরের ডানে একটি পাওয়ার বাটন রয়েছে যা ট্যাপ করে টেলিভিশন চালু ও বন্ধ করতে পারবেন। তবে রয়েছে লিমিটেড ইন্টারফেস। এবার এই রিমোটে ভলিউম ও মিউট অপশন নেই।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

দেশে মোবাইল এক্সেসরিজ ব্র্যান্ড বিও'র সকল পণ্য নিয়ে এলো সোর্স এজ
২১ সেপ্টেম্বর বছরের শেষ সূর্যগ্রহণ
বছরে ১৬ হাজার কোটি টাকার রেমিট্যান্স হারাচ্ছে বাংলাদেশ: না'লা
হ্যাকারদের নজরে এবার হোয়াটসঅ্যাপ, সুরক্ষিত থাকবেন যেভাবে
বাড়ির বিদ্যুৎ খরচ কমাতে যা করবেন
স্মার্টফোনে আড়িপাতা আছে কিনা বুঝবেন যেভাবে
৬৮ লাখ অ্যাকাউন্ট বন্ধ করলো হোয়াটসঅ্যাপ
আইফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
এআই উন্নয়নে ২০০ কোটি ডলারের সম্পদ বিক্রি করবে মেটা
ভোক্তা অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মোবাইল অপারেটরদের সঙ্গে ভোক্তা অধিদপ্তরের সভা