Ortho Songbad আর্কাইভ

ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪২

ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪২
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ তাদের গ্রেফতার করে।

শনিবার (২৭ নভেম্বর) ভোর ছয়টা থেকে রোববার (২৮ নভেম্বর) ভোর ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতাকরা হয়।

রোববার (২৮ নভেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য জানান।

তিনি বলেন, গ্রেফতার ৪২ জনের কাছ থেকে এক হাজার ২৫৩ পিস ইয়াবা, ২০৫ গ্রাম ৭০০ পুরিয়া হেরোইন, ৩ কেজি ৬৫৫ গ্রাম গাঁজা, ১৫টি নেশা জাতীয় ইনজেকশন ও ২০টি টাপেন্টাডল জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

মুল সাইট থেকে

পুজিবাজার