Ortho Songbad আর্কাইভ

বীচ হ্যাচারির নগদ লভ্যাংশ ঘোষণা

বীচ হ্যাচারির নগদ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বীচ হ্যাচারি লিমিটেড গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২২ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৩৪ পয়সা লোকসান হয়েছিল।

এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ ডিসেম্বর। আগামী কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ, সময় ও ভেন্যু পরবর্তী নোটিসের মাধ্যমে জানানো হবে।

মুল সাইট থেকে

পুজিবাজার