Ortho Songbad আর্কাইভ

৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু

৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু
৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা সোমবার (২৯ নভেম্বর) থেকে শুরু হয়েছে। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে সকাল ১০টায় এ পরীক্ষা শুরু হয়েছে।

সোমবার (২৯ নভেম্বর) বাংলাদেশ সরকারি কর্মকমিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল ১৯ মার্চ। ওই পরীক্ষায় উত্তীর্ণ ২১ হাজার ৫৬ জনকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য সাময়িকভাবে যোগ্য ঘোষণা করা হয়। লিখিত পরীক্ষা শেষ হবে ৭ ডিসেম্বর।

মুল সাইট থেকে

পুজিবাজার