Ortho Songbad আর্কাইভ

হেফাজতের মহাসচিব নুরুল ইসলাম জিহাদী আর নেই

হেফাজতের মহাসচিব নুরুল ইসলাম জিহাদী আর নেই
হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার (২৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

নুরুল ইসলামের ছেলে মোর্শেদ বিন নূর বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, ঢাকার খিলগাঁওয়ে বাবার প্রতিষ্ঠা করা আল জামিয়াতুল ইসলামিয়া মাখজানুল উলুম মাদরাসায় বাবার জানাজা অনুষ্ঠিত হবে। ঢাকাতেই তার দাফন সম্পন্ন হবে। এরই মধ্যে জানাজায় অংশ নিতে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা আসছেন বলেও জানান তিনি।

২০২০ সালের ২৬ ডিসেম্বর নুরুল ইসলাম জিহাদী হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব নির্বাচিত হন।

মুল সাইট থেকে

পুজিবাজার