Ortho Songbad আর্কাইভ

সিঙ্গারের এজিএম অনুষ্ঠিত হবে অনলাইনে

সিঙ্গারের এজিএম অনুষ্ঠিত হবে অনলাইনে
করোনাভাইরাস মহামারির প্রেক্ষিতে শেয়ারহোল্ডারদের স্বশরীরে উপস্থিতির পরিবর্তে অনলাইনের মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড।

আগের দেওয়া ঘোষণা অনুসারে আগামী ১৩ মে, বুধবার বেলা ১২টায় এই এজিএম অনুষ্ঠিত হবে।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

দেশের তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে সিঙ্গারই প্রথম ডিজিটাল প্ল্যাটফরমে এজিএমের আয়োজন করছে।

গত ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায় গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও ৭৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়।

এই সভায় ১৩ মে, ২০২০ তারিখে রাজধানীর গুলশান কনভেনশন সেন্টারে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়।

মুল সাইট থেকে

পুজিবাজার