ইজিএমের রেকর্ড তারিখ ঘোষণা অ্যাসোসিয়েটেড অক্সিজেনের

ইজিএমের রেকর্ড তারিখ ঘোষণা অ্যাসোসিয়েটেড অক্সিজেনের
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠেয় বিশেষ সাধারণ সভার (ইজিএম) রেকর্ড তারিখ জানিয়েছে। ইজিএমের রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ নভেম্বর। অর্থাৎ ওইদিন যেসব বিনিয়োগকারী বা শেয়ারহোল্ডারের কাছে কোম্পানির শেয়ার থাকবে, তারা আলোচিত ইজিএমে যোগ দিতে পারবেন। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

এর আগে গত ২৮ অক্টোবর অ্যাসোসিয়েটেড অক্সিজেনের পরিচালনা পরিষদ কোম্পানির অনুমোদিত মূলধন (Authorised Capital) বাড়িয়ে ১১০ কোটি টাকা থেকে ২৫০ কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নেয়।

কোম্পানি আইন অনুসারে, এই সিদ্ধান্ত বাস্তবায়নে কোম্পানির মেমোরেন্ডাম এবং অ্যাসোসিয়েশন অব আর্টিক্যাল পরিবর্তন করতে হবে। আর এই পরিবর্তনের বিষয়ে শেয়ারহোল্ডারদের মতামত নিতে হবে। এ কারণে কোম্পানিটি আলোচিত ইজিএম আহ্বান করেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন