ডিএসই ফিক্স সার্টিফিকেশন পেলো সিটি ব্রোকারেজ

ডিএসই ফিক্স সার্টিফিকেশন পেলো সিটি ব্রোকারেজ
সিটি ব্রোকারেজ লিমিটেডকে ডিএসই ফিক্স প্রোটোকল সংযোগ সার্টিফিকেশন প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়াত-উল-ইসলাম এই সার্টিফিকেশন প্রদান করেন।

সিকিউরিটিজ কমিশন ভবনে সিটি ব্রোকারেজ লিমিটেডের পক্ষে সনদপত্র গ্রহণ করেন কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মিসবাহ উদ্দিন আফফান ইউসুফ। এই অনুষ্ঠানে বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ; ড. মিজানুর রহমান এবং মো. আব্দুল হালিম উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক তারেক আমিন ভূঁইয়া। এছাড়া বিএসইসি, ডিএসই এবং সিটি ব্রোকারেজ লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন