প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে এনভয় টেক্সটাইল

প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে এনভয় টেক্সটাইল
পুঁজিবাজারে তালিকাভুক্ত এনভয় টেক্সটাইল প্রেফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে ৮৭ কোটি টাকা উত্তোলন করার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি প্রতিটি ১০ টাকা মূল্যে ৮ কোটি ৭০ লাখ প্রেফারেন্স শেয়ার প্রাইভেট প্লেসমেন্টে ইস্যু করে এই টাকা উত্তোলন করবে।

পাঁচ বছর মেয়াদী এই প্রেফারেন্স শেয়ার ধরন হচ্ছে ফুল্লি রিডেম্বল কিউমুলেটিভ নন-কনভার্টেবল।

সাধারণ শেয়ারহোল্ডার এবং নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে এই শেয়ার ইস্যু করবে কোম্পানিটি।

কোম্পানিটি সুতা উৎপাদনের জন্য প্রকল্প সম্প্রসারণ কর্মসূচিতে অর্থায়ন এবং উচ্চ মূল্যের ঋণ পরিশোধে এই অর্থ ব্যবহার করা হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন