নাইজেরিয়ায় মসজিদে গুলি করে ১৬ জনকে হত্যা

নাইজেরিয়ায় মসজিদে গুলি করে ১৬ জনকে হত্যা
নাইজেরিয়ার একটি মসজিদে গুলি চালিয়ে ১৬ মুসল্লিকে হত্যা করেছে বন্দুকধারীরা। এ সময় কয়েকজনকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

দেশটির দক্ষিণাঞ্চলীয় নাইজার প্রদেশের মাশেগু এলাকার বা’য়ারে গ্রামের মসজিদটিতে চালানো ওই হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে। খবর বিবিসি ও ওয়াশিংটন পোস্টের।

নাইজারের সরকারি কর্মকর্তা আল হাসান ইশাহ মাজাকুকা জানিয়েছেন, গত বৃহস্পতিবার ভোরের নামাজের সময় মুসল্লিদের ওপর গুলি চালানো শুরু করে হামলাকারীরা।

হামলার সময় এক পথিক এগিয়ে আসলে তাকেও গুলি করে হত্যা করে মোটর সাইকেলে আসা হামলাকারীরা। ওই হত্যাকাণ্ডের পর স্থানীয় বাসিন্দাদের অনেকেই দুর্গম এলাকায় পালিয়েছেন।

পার্শ্ববর্তী কাতসিনা প্রদেশে বন্দুকধারীদের অপর একটি দল সরকারি এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে তার বাড়িতে গুলি করে হত্যা করেছে।

নাইজেরিয়ার এই অঞ্চলে অপহরণ ও হত্যাকাণ্ডের বেশ কিছু ঘটনা ঘটেছে। এই সপ্তাহের শুরুতে নাইজার প্রদেশে এক বাসে আগুন দিয়ে ৩০ যাত্রীকে পুড়িয়ে হত্যা করে বন্দুকধারীরা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো