ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তিতে গাইবেন নগরবাউল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তিতে গাইবেন নগরবাউল
করোনাভাইরাস মহামারির কারণে প্রায় দুই বছর পর কনসার্টে ফিরছেন শিল্পীরা। ফিরেছেন নগরবাউল খ্যাত গুরু জেমস।

রোববার (১২ ডিসেম্বর) থেকেই বিভিন্ন কনসার্টে পাওয়া যাবে তাকে। আজ ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে থাকবেন নগরবাউল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে ‘ডিইউ১০০ কনসার্ট’-এ গাইবেন তিনি। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে কনসার্ট শুরু হওয়ার কথা রয়েছে বিকেল সাড়ে ৩টায়। ১৫ ডিসেম্বর জেমসকে পাওয়া যাবে গুলশান ক্লাবে।

১৬ ডিসেম্বর অর্থাৎ বিজয় দিবসে জেমস ঢাকাতেই থাকবেন। তবে কোথায় কোথায় তাকে পাওয়া যাবে, তা নিশ্চিত করেননি রবিন ঠাকুর।

১৮ অথবা ১৯ তারিখের যেকোনো একদিন জেমস থাকবেন প্যারেড গ্রাউন্ডে। বছরের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর জেমস থাকবেন চট্টগ্রামে। সেখানে র্যাডিসন ব্লুতে গাইবেন তিনি।

নিয়মিত স্টেজ শো ছাড়াও সর্বশেষ এই শিল্পীকে ২০১৭ সালে ‘সত্ত্বা’ ছবিতে গাইতে দেখা যায়। এই ছবির ‘তোর প্রেমেতে অন্ধ আমি’ গানটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এবং সেই বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

‘পাগলা মসজিদের টাকার চেয়েও কঠিন’ জাকসুর ভোট গণনা: কুদ্দুস বয়াতি
গুণী অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
আবারও গ্রেফতার প্রিন্স মামুন
বড় পর্দায় আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক
করোনায় মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
হিরো আলমের আত্মহত্যার চেষ্টা
অভিনেতা সমু চৌধুরী মানসিক ভারসাম্যহীন নন, মাজারভক্ত: চিকিৎসক
আমি গুরুতর অসুস্থ, চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি: ফারিয়া
নারী নির্যাতনের অভিযোগে গায়ক নোবেল গ্রেপ্তার