যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অগ্রহণযোগ্য: তথ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অগ্রহণযোগ্য: তথ্যমন্ত্রী
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট (রাজস্ব বিভাগ) ও পররাষ্ট্র দফতর যে নিষেধাজ্ঞা দিয়েছে তা অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (১২ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে একজন সাংবাদিকের করা প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, যেভাবে র‌্যাবের কর্মকর্তাদের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, এটা অনভিপ্রেত, দুঃখজনক ও অগ্রহণযোগ্য। এজন্য সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। মার্কিন রাষ্ট্রদূতকে তলবের ঘটনা দেশে আগে ঘটেছে কি না জানি না তবে সাম্প্রতিক সময়ে ঘটেনি।

যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘন হয় উল্লেখ করে তিনি বলেন, তাদের নিরাপত্তা বাহিনীগুলো ক্রমাগতভাবে বছরের পর বছর মানবাধিকার লঙ্ঘন করে। তাদের হেফাজতে যে মৃত্যু হয়, সেগুলো নিয়ে বিশ্বব্যাপী সমালোচনা রয়েছে।

যুক্তরাষ্ট্র বিভিন্ন সময় বিভিন্ন দেশের কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে জানিয়ে তিনি বলেন, কিন্তু ইসরাইলের কোনো কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে দেখিনি। যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভালো সম্পর্ক, ব্যবসায়ীক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে, সেসব দেশের কারও ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে দেখিনি।

এ ঘটনা ভোটের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনে ভোট দেবে জনগণ। কোন দেশ কার ওপর নিষেধাজ্ঞা দিল, সেটা জনগণের ওপর কোনো প্রভাব ফেলে না।

‘মিসলিডেড’ তথ্য-উপাত্তের প্রেক্ষিতে এ ঘটনা ঘটেছে এবং এটিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই দেখছেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, এ ঘটনা একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই থাক। আমাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক সেটার ওপর এ ঘটনার প্রেক্ষিতে কোনো প্রভাব পড়বে না।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা