ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৭৩

ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৭৩
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৩ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

রোববার (১২ ডিসেম্বর) সকাল ছয়টা থেকে সোমবার (১৩ ডিসেম্বর) সকাল ছয়টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সোমবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ এ তথ্য জানান।

তিনি জানান, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭৩ জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪৪০০ পিস ইয়াবা, ১১০ গ্রাম ১৭৬ পুরিয়া হেরোইন, ৮ বোতল দেশি মদ ও ৭৭ কেজি ৯৫৫ গ্রাম ৪৫ পুরিয়া গাঁজা জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৯টি মামলা রজু করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো