Ortho Songbad আর্কাইভ

প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স শুরু

প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স শুরু
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্স সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে শুরু হয়েছে।

ভিডিও কনফারেন্স সঞ্চালনা করছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। গণভবন সূত্রে এ তথ্য জানা গেছে।

ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী করোনাভাইরাস নিয়ে বিস্তারিত বক্তব্য দেবেন এবং সংশ্লিষ্ট জেলাগুলোর অবস্থা জানবেন।

ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর ও মানিকগঞ্জ জেলা এবং ময়মনসিংহ বিভাগের জেলাসমূহের সঙ্গে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হবে আজ।

অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ঢাকা বিভাগের ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর,
ও গোপালগঞ্জ জেলার সঙ্গে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার