আগ্রহের শীর্ষে খান ব্রাদার্স

আগ্রহের শীর্ষে খান ব্রাদার্স
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার দর বৃদ্ধির শীর্ষ তালিকা দখল করেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ১০ পয়সা। এদিন শেয়ারটি সর্বশেষ ১২ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি ৯৭১ বারে ২১ লাখ ৪৪ হাজার ৫১১টি শেয়ার লেনদেন করে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এএমসিএল প্রাণ লিমিটেড। আজ কোম্পানিটির দর ২৪ টাকা বা ৮.৬৮ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩০০ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়

তালিকার তৃতীয় স্থানে রয়েছে মেট্রো স্পিনিং মিলস লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৭০ পয়সা বা ৭.২৬ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২৫ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- লিবরা ইনফিউশন, রেউইক যজ্ঞেশ্বর, জিবিবি পাওয়ার, রহিমা ফুড, ন্যাশনাল টি কোম্পানি, ইস্টার্ন লুব্রিকেন্টস ও ইউনিলিভার কনজিউমার লিমিটেড।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন