তাপমাত্রা নামতে পারে ৬ ডিগ্রিতে

তাপমাত্রা নামতে পারে ৬ ডিগ্রিতে
পৌষের শুরুতেই সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা। হিমালয় পেরিয়ে শীতল হাওয়া উত্তরবঙ্গ দিয়ে দেশের বিভিন্ন স্থানে বিস্তৃত হচ্ছে। কাঁপুনি ধরাচ্ছে শীত।

আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের সব অঞ্চলের তাপমাত্রাই গড়ে ৪ থেকে ৮ ডিগ্রি কমে এসেছে। আবহাওয়া গবেষক মোস্তফা কামাল পলাশ বলেন, ২১ ডিসেম্বর মঙ্গলবার থেকে সারা দেশে শৈত্যপ্রবাহ শুরু হতে যাচ্ছে। ২১ ডিসেম্বর থেকে মূল শৈত্যপ্রবাহ শুরু হলেও শনিবার (১৮ ডিসেম্বর) থেকে রাজশাহী ও রংপুর বিভাগে শীতের তীব্রতা বাড়তে পারে।

তিনি জানান, এতে কোনো কোনো অঞ্চলে তাপমাত্রা নেমে যেতে পারে ৬ ডিগ্রি সেলসিয়াসেরও নিচে। তবে এটা চলবে তিন থেকে চার দিন। এ সময়ের মধ্যে রংপুর ও রাজশাহী বিভাগের তাপমাত্রা ৫ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, তাপমাত্রা দ্রুত কমতে শুরু করেছে। সোমবারের পর দেশের বেশির ভাগ এলাকায় মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রিতেও নামতে পারে। আবহাওয়া অধিদপ্তরের মাসব্যাপী পূর্বাভাসে বলা হয়েছে, ২১ ডিসেম্বরের পর মাসের শেষার্ধে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে একটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আবহাওয়া দপ্তর জানায়, উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন অঞ্চলে শীত বেড়েছে। কুয়াশায় ঢেকে থাকছে দিনের বেশির ভাগ সময়। সড়ক-মহাসড়কে যানবাহন চলছে হেড লাইট জ্বালিয়ে। উত্তরের জেলাগুলোয় ঠাণ্ডা হাওয়ার কারণে নাগরিক জীবনে নেমে এসেছে স্থবিরতা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো