অ্যামাজনকে ২০০ কোটি রুপি জরিমানা

অ্যামাজনকে ২০০ কোটি রুপি জরিমানা
ফিউচার গ্রুপের সঙ্গে চুক্তি ইস্যুতে শেষ পর্যন্ত আমেরিকার ই-কমার্স জায়ান্ট অ্যামাজনকে প্রায় ২০০ কোটি রুপি জরিমানা করল ভারতের কমপিটিশন কমিশন অব ইন্ডিয়া (সিসিআই)।

কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, ফিউচার কুপনস প্রাইভেট লিমিটেডের সঙ্গে অ্যামাজনের দুবছর আগে যে চুক্তি হয়েছিল তা আপাতত স্থগিত থাকবে। ২০১৯ সালে ফিউচার গ্রুপ ও অ্যামাজনের মধ্যে যে চুক্তি হয়েছিল, তাতে একাধিক ভুল ছিল। সেই চুক্তিতে তথ্যও গোপন করা হয়।

অবশ্য অ্যামাজনের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া আসেনি। কোম্পানিটি বলছে, আপাতত কমিশনের রিপোর্ট খতিয়ে দেখবে এবং পরে তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানাবে।

অ্যামাজন এবং রিলায়েন্সের মধ্যে চলা একটি মামলার পরিপ্রেক্ষিতে সর্বপ্রথম বিষয়টি নজরে আসে। তারপরই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে তদন্ত শুরু হয়। মূলত অভিযোগ ছিল, চুক্তি করার সময় বিদেশি মুদ্রা রেগুলেশন আইন বা ফেমা এবং প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আইন বা এফবিআই লঙ্ঘন করা হয়েছে।

কয়েকদিন আগে অ্যামাজনের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছিল, ফিউচার গ্রুপের সঙ্গে যে চুক্তি হয়েছে, তা যদি সরিয়ে নিতে বাধ্য করা হয় তাহলে বিদেশি বিনিয়োগকারীদের ওপর নেতিবাচক প্রভাব পড়বে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

দেশে মোবাইল এক্সেসরিজ ব্র্যান্ড বিও'র সকল পণ্য নিয়ে এলো সোর্স এজ
২১ সেপ্টেম্বর বছরের শেষ সূর্যগ্রহণ
বছরে ১৬ হাজার কোটি টাকার রেমিট্যান্স হারাচ্ছে বাংলাদেশ: না'লা
হ্যাকারদের নজরে এবার হোয়াটসঅ্যাপ, সুরক্ষিত থাকবেন যেভাবে
বাড়ির বিদ্যুৎ খরচ কমাতে যা করবেন
স্মার্টফোনে আড়িপাতা আছে কিনা বুঝবেন যেভাবে
৬৮ লাখ অ্যাকাউন্ট বন্ধ করলো হোয়াটসঅ্যাপ
আইফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
এআই উন্নয়নে ২০০ কোটি ডলারের সম্পদ বিক্রি করবে মেটা
ভোক্তা অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মোবাইল অপারেটরদের সঙ্গে ভোক্তা অধিদপ্তরের সভা