মালদ্বীপে স্বাস্থ্যকর্মী পাঠাতে মন্ত্রিসভায় চুক্তি অনুমোদন

মালদ্বীপে স্বাস্থ্যকর্মী পাঠাতে মন্ত্রিসভায় চুক্তি অনুমোদন
বাংলাদেশ থেকে মালদ্বীপে স্বাস্থ্যকর্মীদের পাঠাতে একটি চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এটি অনুমোদন দেওয়া হয়।

রোববার (১৯ ডিসেম্বর) গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এই অনুমোদনের কথা জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী আগামী কয়েকদিনের মধ্যে মালদ্বীপ যাচ্ছেন। এটা মালদ্বীপের সঙ্গে আমাদের কোয়ালিফাইড হেলথ প্রফেশনাল (স্বাস্থ্যকর্মী) গ্রহণের জন্য একটা চুক্তি। আমাদের এতোদিন একটা এমওইউ ছিল, সেটার মাধ্যমে বিভিন্ন ধরনের স্বাস্থ্যকর্মী যেতেন। এটাকে (এমওইউ) ২০২৪ সাল পর্যন্ত বাড়াতে চায় মালদ্বীপ। এমওইউ- কে একটি চুক্তির মধ্যে নিয়ে আসতে চায় দেশটি। এমওইউ হলে কোনো বাধ্যবাধকতা থাকে না। কিন্তু এগ্রিমেন্ট (চুক্তি) হলে বাইন্ডিং (বাধ্যবাধকতা) সৃষ্টি হবে।

তিনি বলেন, কোয়ালিফাইড হেলথ প্রফেশনাল, ক্লিনিক্যাল স্পেশালিস্ট, পাবলিক হেলথ স্পেশালিস্ট, ডেন্টাল সার্জন, নার্সেস অ্যান্ড আদার অক্সিলারি স্টাফ নেবে মালদ্বীপ।

এছাড়াও তিনি বলেন, প্রধানমন্ত্রী আগামী কয়েকদিনের মধ্যে মালদ্বীপ যাবেন এবং সেখানে এই চুক্তিটা স্বাক্ষর হবে। সেই ক্ষেত্রে আমাদের দেশের মেডিকেল প্রফেশনের বেশকিছু ক্যাটাগরির লোক যেতে পারবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা