আগামীকাল রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

আগামীকাল রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না
রাজধানীর একাধিক এলাকায় সোমবার (২০ ডিসেম্বর) চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। রোববার (১৯ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পদ্মাসেতু রেল লিংক প্রকল্পের অধীনে পাগলা ওয়াসা গেট চেইনেজে তিতাসের দুই ইঞ্চি গ্যাস পাইপের ভালভ প্রতিস্থাপন ও নবনির্মিত স্থানান্তরিত লাইনের কাজের জন্য শ্যামপুর শিল্প এলাকা, শ্যামপুর, জুরাইন, মোহাম্মদবাগ দনিয়া, পোস্তগোলা সেনানিবাস এবং ফরিদাবাদ এলাকায় দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গ্যাস বন্ধ থাকবে।

এছাড়াও এর আশেপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে বলে জানায় তিতাস কর্তৃপক্ষ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো