মৃত্যু ১০০ ছাড়াল, শনাক্ত ৪৯২

মৃত্যু ১০০ ছাড়াল, শনাক্ত ৪৯২
দেশে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১০ জন মারা গেছেন। একই সময় দেশে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৪৯২ জন। অর্থাৎ, গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে। আক্রান্ত ব্যক্তি শনাক্তের সংখ্যাও বেড়েছে।

গতকাল রোববার ৭ জনের মৃত্যু হয়। আর করোনা শনাক্ত হয় ৪৯২ জনের।

এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ১০১ জন। আর মোট শনাক্তের সংখ্যা ২ হাজার ৯৪৮ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৮৫ জন।

করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬০৪টি নমুনা পরীক্ষা করা হয়। গতকাল ২ হাজার ৬৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছিল।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো