বারাকা পতেঙ্গার এজিএমে নগদ লভ্যাংশ অনুমোদন

বারাকা পতেঙ্গার এজিএমে নগদ লভ্যাংশ অনুমোদন
পুঁজিবাজারে তালিকাভুক্ত বেসরকারি বিদুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের ১১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় ১২ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।

শনিবার (১৮ ডিসেম্বর) কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ রানা এর সঞ্চালনায় ডিজিটাল প্ল্যাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্বাগত বক্তব্যে বারাকা পতেঙ্গা লিমিটেডের চেয়ারম্যান বলেন, বারাকা পতেঙ্গা এবছর পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে এবং আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ২২৫ কোটি টাকা উত্তোলন করেছে। এছাড়া কোম্পানি এই অর্থবছরে ৫১ শতাংশ সাবসিডিয়ারি হিসেবে বারাকা সিকিউরিটিজ লিমিটেড নামে নতুন একটি ব্রোকারেজ হাউজ গঠন করেছে।

ভবিষ্যতে বারাকা পতেঙ্গা অন্যান্য লাভজনক খাতে বিনিয়োগ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সমাপনী বক্তব্যে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এম কে শাফি কোম্পানির পরিচালক ও শেয়ারহোল্ডারদের আন্তরিক সহযোগিতার জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জ্ঞাপন করেন।

তিনি উল্লেখ করেন, বিগত ২০২০-২০২১ অর্থবছরে বারাকা পতেঙ্গা এর সম্মিলিত মুনাফা ছিল ৬৪.৩১ কোটি টাকা। কোম্পানির সম্মিলিত শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ৬.৪৭ টাকা এবং ৩০শে জুন ২০২১ এ কোম্পানির শেয়ার প্রতি সম্পদ হয়েছে ২৮.৪৮ টাকা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন