আফগানিস্তানে মানবিক দেবে বাংলাদেশ

আফগানিস্তানে মানবিক  দেবে বাংলাদেশ
ইসলামাবাদে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) জরুরি বৈঠকে মানবিক সহায়তার আওতায় আফগানিস্তানে খাবার ও ওষুধ সরবরাহের ঘোষণা দিয়েছে বাংলাদেশ। ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি অধিবেশনে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এ ঘোষণা দেন।

সোমবার (২০ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বৈঠকে পররাষ্ট্রসচিব বাংলাদেশের নেতৃত্ব দেন। আফগানিস্তানের ক্রমবর্ধমান মানবিক সংকটের প্রেক্ষাপটে এ জরুরি বৈঠক আহ্বান করা হয়।

বৈঠকে মাসুদ বিন মোমেন বলেন, আফগানিস্তানে অংশগ্রহণমূলক আর্থ-সামাজিক উন্নয়ন নির্বিঘ্নে চলবে। যার মধ্য দিয়ে সেদেশের সর্বস্তরের মানুষ দেশের সংস্কার ও আঞ্চলিক শান্তি বজায় রাখার প্রক্রিয়ায় কার্যকর ভূমিকা রাখতে পারবেন। তিনি দেশটির বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যে খাবার, আশ্রয় ও সামাজিক সেবার ব্যাপক সংকট থাকায় অর্থনৈতিক ও মানবিক সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, শীত ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে পরিস্থিতির আরও অবনতি হতে পারে। এ প্রেক্ষাপটে আফগানিস্তানের পুনর্গঠন ও আঞ্চলিক শান্তির স্বার্থে অংশগ্রহণমূলক উন্নয়নে জোর দিয়েছেন তিনি।

মাসুদ মিন মোমেন বলেন, আফগানিস্তানের উন্নয়ন প্রক্রিয়ায় বাংলাদেশ অংশীদার হতে পারে। এ অঞ্চলের অভিন্ন সমৃদ্ধি অর্জনে বাংলাদেশ আঞ্চলিক সহযোগিতা বাড়াতে চায়। তিনি জরুরি অধিবেশন আহ্বানের জন্য ওআইসির ভূমিকার প্রশংসা করার পাশাপাশি আফগানিস্তানের জনগণের সহায়তার জন্য জোট ও জোটের বাইরে সহযোগিতা বাড়াতে নেতাদের প্রতি আহ্বান জানান।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা