দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়

দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়
প্রচণ্ড শীতে বিপর্যস্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়।

সোমবার (২০ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। জেলার আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, গত কয়েক দিন চুয়াডাঙ্গাসহ আশপাশের এলাকায় ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠা-নামা করেছে। সোমবার (২০ ডিসেম্বর) তা কমে ৭ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে। সঙ্গে চলছে মাঝারি শৈত্যপ্রবাহ। তাপমাত্রা আরও কমতে পারে। হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। সকালে খড়কুটো জ্বালিয়ে তাপ পোহাচ্ছেন ছিন্নমূল মানুষ। এদিকে সূর্যের দেখা মেলেনি সকাল ৯টার পরও। শীতে ব্যাহত হচ্ছে কৃষিকাজ। ঠাণ্ডাজনিত নানান রোগ বাড়ছে। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো