ইউনিয়ন ইন্স্যুরেন্সের আইপিও আবেদন শেষ আগামীকাল

ইউনিয়ন ইন্স্যুরেন্সের আইপিও আবেদন শেষ আগামীকাল
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজারে আসছে ইউনিয়ন ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির আইপিও আবেদন শেষ হবে আগামীকাল বুধবার (২২ ডিসেম্বর)। এর আগে কোম্পানিটি গত ১৫ ডিসেম্বর,বুধবার আইপিও আবেদন গ্রহণ শুরু করেছিল।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ২৩ জুন শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আইপিও আবেদনের অনুমোদন দিয়েছে।

আইপিওর মাধ্যমে কোম্পানিটি পুঁজিবাজার থেকে ১৯ কোটি ৩৬ টাকা উত্তোলন করবে। কোম্পানিটি ফিক্সড প্রাইস পদ্ধতির আইপিও’র মাধ্যমে অভিহিত মূল্য তথা ১০ টাকা মূল্যে ১ কোটি ৯৩ লাখ ৬০ হাজার শেয়ার ইস্যু করবে।

উত্তোলিত অর্থ মেয়াদি আমানত (ফিক্সড ডিপোজিট), পুঁজিবাজারে বিনিয়োগ, ফ্লোর কেনা ও আইপিওর ব্যয় বাবদ ব্যবহার করবে।

সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুসারে, কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস ৯৩ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটি শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৬ টাকা ২ পয়সা (সম্পদ পুনঃমূল্যায়নসহ)।

ব্যাংকটির ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছে সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন