বন্ডের মেয়াদ বাড়ানো যাবে তিন শর্তে

বন্ডের মেয়াদ বাড়ানো যাবে তিন শর্তে
শতভাগ রপ্তানিমুখী বন্ডেড প্রতিষ্ঠানের নির্দিষ্ট বন্ডিং মেয়াদের পরও তিন শর্তে কাঁচামাল ব্যবহারের সময় বাড়ানো যাবে। এ ব্যাপারে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্প্রতি একটি আদেশ জারি করেছে।

শর্তগুলো হচ্ছে পণ্যের গুণগত মান অক্ষুণ্ন থাকতে হবে; ওই কাঁচামাল ব্যবহার করে উৎপাদিত পণ্যের রপ্তানির সক্ষমতা থাকতে হবে এবং হালনাগাদ নিরীক্ষা ও নবায়ন থাকতে হবে।

এছাড়া আদেশে বলা হয়, শর্তগুলো পালন হলে শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠানের বন্ডিং মেয়াদ বৃদ্ধির বিষয়টি কমিশনারের সুপারিশক্রমে এনবিআর কেস-টু-কেস ভিত্তিতে পণ্যের বন্ডিং মেয়াদ বৃদ্ধির বিষয়টি বিবেচনা করতে পারে।

এনবিআরের আদেশে আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে যে শতভাগ রপ্তানিমুখী কতিপয় বন্ডেড প্রতিষ্ঠান নির্দিষ্ট বন্ডিং মেয়াদের মধ্যে রপ্তানি কার্যক্রম সম্পন্ন করতে সক্ষম হচ্ছে না। সে জন্য বৈদেশিক মুদ্রা অর্জন ও রপ্তানি প্রসারের স্বার্থে শর্ত সাপেক্ষে বন্ডিং মেয়াদ বৃদ্ধির সুযোগ দেওয়া হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান