শিক্ষা কর্মকর্তাকে চড় মারা সেই পৌর মেয়র বরখাস্ত

শিক্ষা কর্মকর্তাকে চড় মারা সেই পৌর মেয়র বরখাস্ত
বিজয় দিবসের অনুষ্ঠানে শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় দেওয়ার অপরাধে জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) স্থানীয় সরকার বিভাগ থেকে তাকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে, জেলা আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয় তাকে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পৌর মেয়র শাহনেওয়াজ শাহানশাহের বিরুদ্ধে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মেহের উল্লাহ যে অভিযোগ করেছেন তা শিষ্টাচার বহির্ভূত, অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহার ও অপশাসনের সামিল এবং স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ৩২ (১) (ঘ) ধারা মোতাবেক অপসারণযোগ্য অপরাধ।

স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩১ উপ-ধারা (১) প্রদত্ত ক্ষমতাবলে পৌর মেয়র শাহনেওয়াজ শাহানশাহকে সাময়িক বরখাস্ত করা হলো বলেও উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মেহেরউল্লাহকে চড় মেরেছেন ও অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন শাহনেওয়াজ। দেওয়ানগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালে সবার সামনেই এসব করেন তিনি।

এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করেছিলেন ভুক্তভোগী শিক্ষা কর্মকর্তা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা