গত সপ্তাহে আগ্রহ কমার শীর্ষে একমি পেস্টিসাইডস

গত সপ্তাহে আগ্রহ কমার শীর্ষে একমি পেস্টিসাইডস
গত সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৯৫টির শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে একমি পেস্টিসাইডসের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে একমি পেস্টিসাইডসের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩১.৪০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৭.১০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৪.৩০ টাকা বা ১৩.৬৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে একমি পেস্টিসাইডস ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক দর কমার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিচ হ্যাচারির ১৩.৫৮ শতাংশ, এসএস স্টিলের ১৩.০৮ শতাংশ, এপেক্স ফুটওয়্যারের ১০.৮০ শতাংশ, খুলনা পাওয়ারের ১০.৫৭ শতাংশ, রেকিট বেনকিজারের ১০.৪৪ শতাংশ, মালেক স্পিনিংয়ের ১০.২৮ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ১০.০৯ শতাংশ, বাংলাদেশ স্টিল রি-রোলিংয়ের ৯.৪৪ শতাংশ এবং গোল্ডেন সনের শেয়ার দর ৯.৩০ শতাংশ কমেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন