লাইফ সাপোর্টে অভিনেতা আমির সিরাজী

লাইফ সাপোর্টে অভিনেতা আমির সিরাজী
চলচ্চিত্র অভিনেতা আমির সিরাজী রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। শুক্রবার (২৪ ডিসেম্বর) রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

ফেসবুকে তিনি লেখেন, ‘শিল্পী সমিতির সম্মানিত সদস্য ও সবার প্রিয় অভিনেতা আমির সিরাজী ভাই কিছুক্ষণ আগে শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে আছেন। সবার কাছে দোয়া চাচ্ছি। আল্লাহ সহায় হোন।’

মতিন রহমান পরিচালিত ‘রাধা কৃষ্ণ’ সিনেমায় মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় আমির সিরাজীর। কিন্তু তার অভিনীত মুক্তি পাওয়া প্রথম সিনেমা ছিল ইবনে মিজান পরিচালিত ‘পাতাল বিজয়’। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে প্রায় ৭০০ সিনেমায় অভিনয় করেছেন তিনি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

‘পাগলা মসজিদের টাকার চেয়েও কঠিন’ জাকসুর ভোট গণনা: কুদ্দুস বয়াতি
গুণী অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
আবারও গ্রেফতার প্রিন্স মামুন
বড় পর্দায় আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক
করোনায় মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
হিরো আলমের আত্মহত্যার চেষ্টা
অভিনেতা সমু চৌধুরী মানসিক ভারসাম্যহীন নন, মাজারভক্ত: চিকিৎসক
আমি গুরুতর অসুস্থ, চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি: ফারিয়া
নারী নির্যাতনের অভিযোগে গায়ক নোবেল গ্রেপ্তার