ব্যাটিং পরামর্শক হিসেবে আসছেন সিডন্স

ব্যাটিং পরামর্শক হিসেবে আসছেন সিডন্স
বাংলাদেশে ব্যাটিং পরামর্শক হিসেবে আসছেন জেমি সিডন্স। তিনি এর আগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০০৭ সাল থেকে ২০১১ আইসিসি ওয়ার্ল্ড কাপ পর্যন্ত তিনি সাকিব-তামিমদের কোচ ছিলেন।

শুক্রবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দ্বিতীয় বোর্ড সভা শেষে এ ঘোষণা দিয়েছেন সংস্থাটির সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি বলেন, ‘আপনারা হয়ত অনেকেই জানেন, সিডন্স আমাদের ব্যাটিং পরামর্শক হিসেবে আসছেন। 'জেমি সিডন্সকে ব্যাটিং পরামর্শক হিসেবে বিসিবি নিয়োগ দিচ্ছে। কোথায় করবে, কি করবে তা এখনও নির্ধারণ করা হয়নি। এবং আমরা আশা করছি এই ফেব্রুয়ারীতেই হয়তোবা সবকিছু ঠিক থাকলে সে আমাদের এখানে ব্যাটিং পরামর্শক হিসেবে যোগ দেবে।'

বর্তমানে ব্যাটিং পরামর্শকের দায়িত্ব পালন করছেন অ্যাশওয়েল প্রিন্স। তিনি গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফর থেকে বাংলাদেশের ব্যাটিং পরামর্শক হিসেবে আছেন। জেমি সিডন্সকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়ে আসলেও তাকে কোন দলের সঙ্গে কাজে লাগানো হবে তা চূড়ান্ত করা হয়নি।

সিডন্সের দায়িত্ব নিয়ে পাপন বলেন, 'এটা আমরা ঠিক করবো। আমরা যদি বলি এইচপি, আমরা যদি বলি অনূর্ধ্ব-১৯, আমরা যদি বলি বাংলাদেশ টাইগার্স কিংবা ১৫ টা ছেলেকে নিয়ে তাকে দেই এসব।'

'সমস্যাতো অনেকগুলো। এই যে দল সিরিজে আছে, এই সময় কিন্তু কোচিং করা যায়না। যারা নিউজিল্যান্ডে গেছে তারা ছাড়া যারা দেশে আছে তাদের কোচিং হচ্ছে না। এই যে একটা গ্যাপ, এটা দেশি হোক বিদেশি কোচ হোক, আমরা ব্যাটিং, বোলিং উন্নতি করাতে চাই'-আরও যোগ করেন বিসিবি সভাপতি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো