সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৬ খাতে

সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৬ খাতে
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৬ খাতে। অন্যদিকে দর বেড়েছে মাত্র ৪ খাতে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে আইটি খাতে। এই খাতে ৭.৮ শতাংশ দর কমেছে। আর ট্যানারি খাতে ৬.৭ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। সেবা-আবাসন খাতে ৫.৫ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে ভ্রমণ-অবকাশ খাতে ৪.৬ শতাংশ, সিরামিকস খাতে ৩.৮ শতাংশ, খাদ্য খাতে ৩.৬ শতাংশ, বস্ত্র খাতে ৩.৫ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৩.৩ শতাংশ, আর্থিক খাতে ৩.১ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ২.৮ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড ২.৭ শতাংশ, বিবিধ খাতে ২.৩ শতাংশ, প্রকৌশল খাতে ২.১ শতাংশ, ফার্মা খাতে ২ শতাংশ, ব্যাংক খাতে ১.৬ শতাংশ দর কমেছে।

অন্যদিকে দর বেড়েছে ৪ খাতে। খাতগুলো হচ্ছে- সাধারণ বিমা, কাগজ, পাট ও জীবন বিমা খাত।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন