চলতি মাসের মধ্যেই এসএসসির ফল

চলতি মাসের মধ্যেই এসএসসির ফল
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ২৮ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে যেকোনো দিন। এর মধ্যে ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শিক্ষাবর্ষের বিনা মূল্যের পাঠ্যবই বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। একই দিন এসএসসি ও সমমানের ফলাফল প্রকাশ করা হতে পারে বলে আলোচনা চলছে। তবে এখনো তারিখ চূড়ান্ত হয়নি। খুব শিগগির ফলাফল প্রকাশের তারিখ চূড়ান্ত হবে। ঢাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্র গণমাধ্যমে এসব তথ্য জানিয়েছে।

সাধারণত, প্রতিবারই প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে মালদ্বীপ সফর করছেন। ২৮ ডিসেম্বর তাঁর দেশে ফেরার কথা।

ঢাকা শিক্ষা বোর্ড সূত্র গণমাধ্যমে জানায়, প্রধানমন্ত্রীর আগের সফরের সময় হিসাব করে তাঁরা ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর কিংবা প্রধানমন্ত্রীর সুবিধামতো সময় ফলাফল প্রকাশের জন্য প্রস্তাব পাঠিয়েছিলেন। কিন্তু পরে প্রধানমন্ত্রীর মালদ্বীপ সফরের সময় বাড়ানো হয়। এ জন্য ওই সময়ে ফলাফল প্রকাশ করা যাচ্ছে। এখন ২৮ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন সম্মতি দেবেন, সেদিন ফলাফল প্রকাশ করা হবে।

গত মাসে পরীক্ষা শুরুর আগে শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছিলেন, পরীক্ষা শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। এই পরীক্ষা ১৪ নভেম্বর শুরু হয়ে শেষ হয়েছিল ২৩ নভেম্বর।

করোনার প্রাদুর্ভাবের কারণে নির্ধারিত সময়ের সাড়ে আট মাস পর এবার এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ২২ লাখের বেশি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি