সাউথইস্ট ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

সাউথইস্ট ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সাউথইস্ট ব্যাংকের ৫০০ কোটি টাকার ননকনভার্টেবল, আনসিকিউর্ড ফ্লোটিং রেট, সাব অর্ডিনেট বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রোববার (২৬ ডিসেম্বর) বিএসইসির ৮০৪তম সভায় এ অনুমোদন দেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বন্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ১ কোটি টাকা। বন্ডটির কুপন হার ৭% (ফ্লোর) থেকে ৯% (সাইলিং) যা আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়্যাল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক,কর্পোরেট প্রতিষ্ঠানসহ অন্যানী যোগ্য বিনিয়োগকারীদের অনুকুলে ইস্যু করা হবে।

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে সাউথইস্ট ব্যাংকের এডিশনাল টায়ার-II মূলধনের ভিত্তি শক্তিশালী করবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন