Ortho Songbad আর্কাইভ

শেয়ার ক্রয়ের ঘোষণা পেনিনসুলার কর্পোরেট পরিচালকের

শেয়ার ক্রয়ের ঘোষণা পেনিনসুলার কর্পোরেট পরিচালকের
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দ্য পেনিনসুলা চিটাগংয়ের কর্পোরেট পরিচালক সায়মন বীচ রিসোর্ট লিমিটেড শেয়ার কেনার ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সায়মন বীচ রিসোর্ট (মাহবুবুর রহমান সায়মন বীচ রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক এবং পেনিনসুলার চেয়ারম্যান) পেনিনসুলার ২৫ লাখ শেয়ার কিনবে।

এই কর্পোরেট পরিচালক আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনতে পারবে।

মুল সাইট থেকে

পুজিবাজার