রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৭০
রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
রোববার (১৬ জানুয়ারি) ভোর ৬টা থেকে সোমবার (১৭ জানুয়ারি) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ইয়াবা, হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য জানান।
তিনি বলেন, গ্রেফতার ৭০ জনের কাছ থেকে ৬ হাজার ৪৬০ পিস ইয়াবা, ১১২ গ্রাম ১৭৭ পুরিয়া হেরোইন, ১৪ কেজি ৮৯০ গ্রাম ১৪৭ পুড়িয়া গাঁজা, ১০টি নেশাজাতীয় ইনজেকশন, ১ গ্রাম আইস ও ১৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৪টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।