Ortho Songbad আর্কাইভ

৫০ বছর বয়সীরাও পাবেন বুস্টার ডোজ: স্বাস্থ্যমন্ত্রী

৫০ বছর বয়সীরাও পাবেন বুস্টার ডোজ: স্বাস্থ্যমন্ত্রী
এখন থেকে ৫০ বছর বয়সীরাও বুস্টার ডোজ পাবেন। প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। এখন থেকে ৫০ বছর বয়স থেকেই বুস্টার ডোজ দেওয়া হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সবাইকে মাস্ক পরতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। টিকা নিতে হবে। সরকার যে ১১ দফা গাইডলাইন দিয়েছে, তা মেনে চললে লকডাউন দেওয়ার প্রয়োজন হবে না। দেশের জন্য, জনগণের স্বাস্থ্য সুরক্ষার জন্য এই গাইডলাইন মেনে চলুন।

তিনি বলেন, টিকা নিলে মৃত্যুঝুঁকি কমে। কিন্তু সংক্রমণের ঝুঁকি কমে না। এ বিষয়টি মনে রাখতে হবে। এ পর্যন্ত সাড়ে ১৪ কোটি টিকা দিয়েছি। আমাদের টিকা যা হাতে আছে এবং যা পাবো তাতে আমাদের জনগণের যতো টিকা প্রয়োজন তার চেয়ে বেশিই আছে। মাস্ক পড়বেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং ভ্যাকসিনটা সময়মতো নিয়ে নেবেন। সরকারের যে ১১ দফা বিধিনিষেধ আছে তা মেনে চলার অনুরোধ জানান মন্ত্রী।

মুল সাইট থেকে

পুজিবাজার