নির্বাচনে উৎসবমুখর পরিবেশ গণতন্ত্রের বিজয়: ওবায়দুল কাদের
রোববার অনুষ্ঠিত নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং উৎসবমুখর পরিবেশকে সুস্পষ্টভাবে গণতন্ত্রের বিজয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান গণতান্ত্রিক অভিযাত্রার এ বিজয়।
সোমবার (১৭ জানুয়ারি) নিজের সরকারি বাসভবনে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে নেতিবাচক ও উন্নয়নবিমুখ রাজনীতির চরম ভরাডুবি হয়েছে। ষড়যন্ত্র এবং অপপ্রচারের সংস্কৃতিতে যারা বিশ্বাসী এ নির্বাচনে তাদের বিপর্যয় ঘটেছে।
তিনি বলেন, ইভিএওম ভোট প্রদান এবং নির্বাচন কমিশনের যারা সমালোচনা করেছিল তারা এখন গতকাল অনুষ্ঠিত নির্বাচনকে সেরা নির্বাচন বলে মনে করেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বছরের শুরুতেই একটি বড় নির্বাচন ছিল নারায়ণগঞ্জ সিটি নির্বাচন। এখানে অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য জনগণ ও নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান ওবায়দুল কাদের।