Ortho Songbad আর্কাইভ

নগদ লভ্যাংশ পাঠিয়েছে ৪ কোম্পানি

নগদ লভ্যাংশ পাঠিয়েছে ৪ কোম্পানি
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি ৩০ জুন,২০২১ সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিগুলো হলো- এমজেএলবিডি, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল, মুন্নু সিরামিকস ও মুন্নু অ্যাগ্রো মেশিনারিজ লিমিটেড।

কোম্পানিগুলো নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

সমাপ্ত হিসাব বছরে এমজেএল বিডি ৫৫ শতাংশ নগদ,নাহি অ্যালুমিনিয়াম ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এছাড়া মুন্নু সিরামিকস ও মুন্নু অ্যাগ্রো ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার