Ortho Songbad আর্কাইভ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৮

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৮
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

সোমবার (১৭ জানুয়ারি) সকাল ৬টা থেকে মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গ্রেফতার ৫৮ জনের কাছ থেকে ৩ হাজার ২০৫ পিস ইয়াবা, ২৬ গ্রাম ২৫ পুরিয়া হেরোইন, ৬৮ কেজি ২৮২ গ্রাম ২০৫ পুরিয়া গাঁজা ও ২ বোতল দেশি মদ জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

মুল সাইট থেকে

পুজিবাজার