Ortho Songbad আর্কাইভ

নগদ লভ্যাংশ পাঠিয়েছে দুই কোম্পানি

নগদ লভ্যাংশ পাঠিয়েছে দুই কোম্পানি
শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি ৩০ জুন,২০২১ সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিগুলো হলো- ইভিন্স টেক্সটাইল ও আর্গন ডেনিমস লিমিটেড।

কোম্পানিগুলো নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। আর আর্গন ডেনিমস লভ্যাংশের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিও হিসাবে পাঠিয়েছে।

সমাপ্ত হিসাব বছরে ইভিন্স টেক্সটাইল ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আর আর্গন ডেনিমস ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ বোনাস।

মুল সাইট থেকে

পুজিবাজার